সম্মিলিত প্রয়াসে সব খাতের উন্নয়ন চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তাসহ সবার সম্মিলিত প্রয়াসে সব খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।গতকাল বুধবার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কো-অর্ডিনেশন কমিটির একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি ওই দলের সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেন। বাসস। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ হাসিনা বলেন, বর্তমান মেয়াদে দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকার দেশের উন্নয়নের পাশাপাশি প্রশাসনে বিদ্যমান সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তাদের ন্যায্য দাবি পূরণের আশ্বাস দিয়ে বলেন, এ ব্যাপারে ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।