সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী শহরে গতকাল সোমবার জাতীয় গণফ্রন্টের উপজেলা সম্মেলন হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন উদ্বোধন করেন গণফ্রন্টের দিনাজপুর জেলা সমন্বয়ক আমিনুল ইসলাম। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবদুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি টিপু বিশ্বাস। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুর রউফ, বিপ্লবী ছাত্র মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিমেল মণ্ডল, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল জব্বার, ফুলবাড়ী খেতমজুর সমিতির যুগ্ম আহ্বায়ক বিকাশ রায় প্রমুখ। সম্মেলনে ফুলবাড়ী উপজেলার পাঁচ শতাধিক কর্মী অংশ নেন।