সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছামতী নদী খনন এবং মৌলবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধের দাবির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পাবনা দোয়েল সেন্টার মিলনায়তনে জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় গণফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক টিপু বিশ্বাস। পাবনা জেলা কমিটির আহ্বায়ক হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুজ্জামান, আবদুল কুদ্দুস, ইকরামুল হক প্রমুখ। সম্মেলন শুরুর আগে গণফ্রন্টের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। পাবনা অফিস