সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার কবি মোজাম্মেল হক টাউন হলে গতকাল শুক্রবার দিনব্যাপী বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির (বাদেচিস) ভোলা জেলা কর্মী সম্মেলন হয়েছে। বেলা ১১টায় এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বক্তারা দেশীয় চিকিৎসকদের ১১ দফা দাবি বাস্তবায়নে উপস্থিত সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান। ভোলা জেলা শাখা বাদেচিসের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাদেচিসের সভাপতি মো. মিজানুর রহমান, মহাসচিব মো. হাবিবুর রহমান, ভোলা বাদেচিসের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সদস্য মো. কালিমুল্যাহ, মো. শামিম, আবদুল মান্নান, মো. বাবুল, সিরাজ মিয়া প্রমুখ।