সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলাল হোসেনকে সভাপতি, আহমেদ সিয়ামকে সাধারণ সম্পাদক, শান্তনু দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে ফেনী জেলা ছাত্র ইউনিয়নের ২৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে শহরের পূর্ব উকিলপাড়ার পথিকৃৎ সাংস্কৃতিক একাডেমি মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মানবেন্দ্র দেব। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লাকী আকতার, কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক সিয়াম সারোয়ার। বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মহিবুল হক চৌধুরী, সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম। সম্মেলনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন নেতা-কর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।