প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরে ২০১৭ সালের মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সম্মেলনে সভাপতিত্ব করেন শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম মো. এহ্সানুল হক। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ সম্মেলন চলে। সম্মেলনে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুস সোবাহান প্রমুখ।