সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর মহিলা অনার্স কলেজ মাঠে গত সোমবার দুপুরে উপজেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আত্রাই-রানীনগর আসনের সাংসদ ইসরাফিল আলম। সম্মেলনে উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল হাসনাত খান হাসান সভাপতিত্ব করেন। বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় উপকমিটির মুক্তিযুদ্ধ-বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক খোদাদাদ খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুছ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাসিম আহম্মেদ, সম্পাদক ওমর ফারুক প্রমুখ। সম্মেলনে সিরাজুল ইসলামকে সভাপতি ও সাইফুল ইসলামকে সম্পাদক করে উপজেলা যুবলীগের এবং আখতারুজ্জামান উজ্জ্বলকে সভাপতি ও ফরহাদ হোসেনকে সম্পাদক করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়।