সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ১৮তম সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌরভবন চত্বরে সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব। এ উপলক্ষে শহরের আলফাত স্কয়ারে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি সত্যজিৎ আচার্য।