সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) গাজীপুর জেলা ও নগর শাখার যৌথ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গাজীপুর শহরের চান্দনা উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সংগঠনের মহানগর শাখার সভাপতি আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও স্বাশিপের সদস্যসচিব শাহজাহান আলম, এম এ বারী প্রমুখ। গাজীপুর প্রতিনিধি