সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছর পর পটুয়াখালীর গলাচিপা উপজেলা যুবলীগের সম্মেলন হচ্ছে আজ শনিবার। সকাল ১০টার দিকে পৌরসভার পূর্ব বাজারে অবস্থিত আওয়ামী ভবনে সম্মেলনের উদ্বোধন করবেন জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামান। এতে সভাপতিত্ব করবেন উপজেলা যুবলীগের সভাপতি এরশাদ হোসেন। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসাইনের উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন পরিচালনা করবেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান। উপজেলা যুবলীগের একাধিক নেতা জানান, ২০০৬ সালে গলাচিপা উপজেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়।