সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বদরউদ্দীন সভাপতি ও গৌরচন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট জয়পুরহাট জেলা কমিটি গঠন করা হয়। জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা রেস্তেরাঁ মালিক সমিতির সভাপতি বদরউদ্দীন। বক্তব্য দেন জয়পুরহাট পৌরসভার মেয়র আবদুল আজিজ মোল্লা, বাংলাদেশ রেস্তেরাঁ মালিক সমিতির সদস্যসচিব এম রেজাউল করিম সরকার, যুগ্ম মহাসচিব শ্যামল কুমার ঘোষ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী জিয়াউর রহমান, জেলা সাধারণ সম্পাদক গৌর ঘোষ প্রমুখ।