প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও কর্মী সম্মেলন হয়েছে গতকাল শনিবার। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মাঈনুদ্দিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। এতে প্রধান আলোচক ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এনাম উদ্দিন।