প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যূনতম মজুরি আট হাজার টাকা ঘোষণা, হোটেল খাতে শ্রম আইন কার্যকর ও শ্রীমঙ্গলে শ্রম আদালত প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সম্মেলনে এ দাবি করা হয়েছে। সম্মেলনে মোস্তফা কামালকে সভাপতি ও মীর মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।