সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের এম মনসুর আলী মিলনায়তনে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার। পরে সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই মিলনায়তনে এসে শেষ হয়। এ সময় সেখানে কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ, সদর উপজেলার ইউএনও মো. সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ