সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে নির্মল কুমার চক্রবর্তীকে সভাপতি ও সুশীল কুমার রায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। উপজেলার বিজয় বাবুরপাড়া মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক বাবু গণেশ নারায়ণ চৌধুরী। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের রাজবাড়ী জেলা শাখার সভাপতি অশোক কুমার বাগচী, ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব জয়দেব কর্মকার প্রমুখ।