সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মুরাদনগর সদর ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাতে ঘোড়াশাল মাদ্রাসা মাঠে এ সম্মেলন হয়। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুর রহিম সরকার ও সদস্যসচিব আবু ইউসুফ ভূঁইয়া। সম্মেলনে ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।