প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার ২৩তম সম্মেলন গতকাল শনিবার শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও পৌরসভার মেয়র শামছুল আলম। জেলা শাখার সভাপতি মিঠুন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক ও সাধারণ সম্পাদক লাকী আকতার, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা বের হয়। শেষে শরিফুল ইসলামকে সভাপতি ও বিপ্লব মোহন্তকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। সন্ধ্যায় উদীচী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।