প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে গতকাল শনিবার হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এবার সরকারিভাবে হজে যেতে ইচ্ছুক জেলার সাতটি উপজেলার তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। জেলা প্রশাসন, হাজী কল্যাণ ফাউন্ডেশন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শামস-উল আলম প্রমুখ।