প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আজ শুক্রবার। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ছয় বছর পর আজ দুপুরে পৌরসভার মাহমুদা সালাম মহিলা অনার্স কলেজে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হবে। ২০০৯ সালে সর্বশেষ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছিল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ কাইয়ুম। সম্মেলন উদ্বোধন করবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম জলিল। সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদ। জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন।