প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পল্লি রেশনিং ব্যবস্থা চালু, ভূমিহীন খেতমজুরদের মধ্যে খাসজমি বণ্টন, খেতমজুরদের নিবন্ধনসহ সাত দফা দাবিতে বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাতক্ষীরা জেলা সম্মেলন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে এ সম্মেলন হয়। খেতমজুর ইউনিয়ন জেলা শাখার আয়োজনে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অজিত কুমার রাজবংশীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমরেড বিমল বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ। পরে অজিত কুমার রাজবংশীকে সভাপতি ও নির্মল কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট জেলা খেতমজুর ইউনিয়নের কমিটি গঠন করা হয়।