সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে গতকাল রোববার সুশাসন ও উন্নয়নবিষয়ক দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মিলনায়তনে বেসরকারি সংস্থা আরডিআরএস ওই সম্মেলনের আয়োজন করে। প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি (ভিজিডি) সেবায় জনসম্পৃক্ততা, উন্নয়নে সুশাসন ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) কমল কুমার ঘোষ। উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি নুরন্নবী সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সাইদুল হক, এনায়েতুল্লাহ প্রমুখ। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি|