প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি সদর থানা শাখার সম্মেলন গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ১৭ সদস্যের নতুন কমিটির সভাপতি করা হয়েছে লিটন চাকমাকে, সাধারণ সম্পাদক সোহেল চাকমা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন চয়ন চাকমা। পিসিপি খাগড়াছড়ি জেলার সভাপতি বিপুল চাকমা কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।