সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে রাজিয়া সুলতানাকে সভাপতি ও বকুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বেলা ১১টার দিকে জেলা পরিষদের মিলনায়তনে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ত্রিবার্ষিক সম্মেলনের আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি আবদুস সাত্তার। বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি তোফায়েল আহম্মেদ, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোল্লা প্রমুখ।