সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর মডেল ইউনাইটেড নেশনস-২০১৫ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে। মডেল ইউনাইটেড নেশনস মূলত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতিরূপ। জাতিসংঘের সচিবালয়ের আদলে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধির ভূমিকা পালন করবেন। উপাচার্য ফারজানা ইসলাম তিন দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি মামুন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজুল করিম, জাতিসংঘের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ।