প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ষষ্ঠ সম্মেলন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। আজ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করবেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এতে উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক, গণসংহতি আন্দোলনের রাজশাহী জেলার সমন্বয়ক মুরাদ মোর্শেদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আহসান হাবীব প্রমুখ।