সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মৌলভীবাজারের জুড়ী উপজেলা কমিটির ত্রিবার্ষিক সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ওই দিন বেলা ১১টার দিকে উপজেলা সদরের ক্লাব রোড কালীবাড়ি প্রাঙ্গণে সংগঠনের উপজেলা কমিটির সভাপতি করুণাময় দেবের সভাপতিত্বে সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাখন লাল দাশ। পরে সর্বসম্মতিক্রমে নীতি ভূষণ দাশকে সভাপতি, অরুন চন্দ্র দাশকে সাধারণ সম্পাদক ও মহেশ চন্দ্র দাশকে সাংগঠনিক সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি গঠিত হয়।