প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সম্মেলনে ছানোয়ার হোসেন সভাপতি ও একরামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিদায়ী কমিটির সভাপতি নির্মল কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী, সোনাখাড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।