সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ক্ষেতমজুর সমিতির জেলা সম্মেলন গত শনিবার সন্ধ্যায় শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বক্তারা হাওরসহ মুক্ত জলাশয়ে নির্বিঘ্নে মাছ ধরা নিশ্চিত করা, পল্লি রেশন চালু, গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধসহ বিভিন্ন দাবি জানান। ক্ষেতমজুর সমিতির জেলা কমিটির আহ্বায়ক রমেন্দ্র নারায়ণের সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাতে নলিনী কান্ত সরকারকে সভাপতি ও হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নেত্রকোনা প্রতিনিধি|