সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গত বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী। কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কবির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নেতা শরিফ-উল আলম খন্দকার, ফেরদৌস সরকার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ। সম্মেলনে সর্বসম্মতক্রমে কবির হোসেনকে সভাপতি ও কাবিল হোসেনকে সাধারণ সম্পাদক করে কলেজ কমিটি করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি