প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাসদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য গাজী আবদুল আজিজ। সম্মেলনে বক্তব্য দেন জাসদের সাংগঠনিক সম্পাদক গাজী আবদুল হাই তালুকদার, সিরাজগঞ্জ জেলা জাসদের সহসভাপতি আবু বক্কর ভুঁইয়া, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। পরে গাজী গোলজার হোসেনকে সভাপতি ও আতিক মাহমুদ মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে রায়গঞ্জ উপজেলা জাসদের কমিটি গঠন করা হয়।