প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান। উপজেলা যুবলীগের বিদায়ী কমিটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক গাজী আবদুল লতিফ বিশ্বাস। এতে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান খান প্রমুখ।