সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে জাসদের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার উপজেলা ইউসিসিএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাসদের সভাপতি মোকলেছুর রহমান এতে সভাপতিত্ব করেন। বিকেলে জাসদ নেতা সামসুর রহমান এ সম্মেলনের উদ্বোধন করেন। বক্তৃতা করেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক করিম শিকদার, নাটোর জেলা জাসদের সভাপতি ঈমান আলী ও সাধারণ সম্পাদক আবদুল মুহিত, যুগ্ম সম্পাদক ডি এম আলম, ওয়ার্কার্স পার্টির গুরুদাসপুর উপজেলা কমিটির আহ্বায়ক মতিউর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি|