সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর পর ফরিদপুরের সদরপুর উপজেলার আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। গত শনিবার এসব ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ। বেলা ১১টার দিকে উপজেলার চন্দ্রপাড়া সুলতানিয়া উচ্চবিদ্যালয় মাঠে চরনাছিরপুর, চরমানাইর, দিয়ারা নারিকেল বাড়ীয়া ও ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢেউখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির ব্যাপারী। বেলা তিনটায় উপজেলার চরবিষ্ণুপুর উচ্চবিদ্যালয় মাঠে চরবিষ্ণুপুর, ভাষাণচর, আকোটেরচর ও সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন হয়।