প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন গত রোববার মধ্য-চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন, জেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। এতে ওই ওয়ার্ড আওয়ামী লীগে আবু তাহেরকে সভাপতি ও আনোয়ার হোসেনকে সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া সম্মেলনে ওয়ার্ড যুবলীগে মনির হোসেনকে সভাপতি ও মিজানুর রহমানকে সম্পাদক, শ্রমিক লীগে আবুল হাসেমকে সভাপতি ও আবু তাহেরকে সম্পাদক, কৃষক লীগে আবদুল মালেককে সভাপতি ও আলমগীর তালুকদারকে সম্পাদক এবং ছাত্রলীগে সমসের আলমকে সভাপতি ও তায়েব আলীকে সম্পাদক ঘোষণা করা হয়।