সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাগো নারী জাগো বহ্নি শিখা’ এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা নারীমুক্তি সংসদের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সেলিনা দিল আফরোজ চৌধুরী সভাপতি ও ফরিদা চৌধুরী সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। বেলা ১১টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে সম্মেলন উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে সম্মেলনে বক্তব্য দেন নারীমুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সালেহা সুলতানা, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।