প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে ‘আইন, বিচার ও সুশাসন, রুখবে অ্যাসিড নির্যাতন’ স্লোগানে অ্যাসিড সারভাইভারস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী (নতুন) মিলনায়তনে ইউনিসেফের সহযোগিতায় পাপড়ি ও অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের আয়োজনে সম্মেলন হয়। পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন পুতুল রায়, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ প্রমুখ। সম্মেলনে জেলার শতাধিক অ্যাসিড আক্রান্ত ব্যক্তিরা অংশ নেন।