সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বেতনকাঠামোয় সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ছয় দফা দাবিতে গতকাল শুক্রবার প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসক বিসিএস সমন্বয় কমিটি (২৬ ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল দপ্তরসমূহের কর্মকর্তাদের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য দাবি হচ্ছে, মন্ত্রণালয়ের সহকারী সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সর্বস্তরে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তার পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলা, উপজেলা পরিষদকে কার্যকর করতে ইউএনও কর্তৃত্ব বাতিল করে উপজেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতায়ন এবং আন্তক্যাডার বৈষম্য নিরসন। ৩০ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।