প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন গতকাল রোববার সম্পন্ন হয়েছে। এতে আবদুল মতিন সভাপতি ও নাছিমা আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বেলা ১১টা থেকে মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি সাহারা খাতুন। সম্মেলনের উদ্বোধন করেন পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আবু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন, আইনজীবী কাজী নজিবুল্লাহ, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের নেতা খন্দকার আব্দুল মান্নান, আব্দুর রহমান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা প্রমুখ।