সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম। দুই সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুর নবী কোম্পানী ও শাহ নেওয়াজ। গত রোববার রাতে দত্তপাড়া বাজারে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে এ সম্মেলন হয়। দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সাংসদ এ কে এম শাহাজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, পৌরসভার মেয়র আবু তাহের, আহছানুল কবির, বিজন বিহারী ঘোষ, আবুল কাশেম প্রমুখ।