প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক উদ্ভিদবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ ও বাংলাদেশ উদ্ভিদবিজ্ঞান সোসাইটি যৌথভাবে এর আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন উদ্ভিদবিজ্ঞান সোসাইটির সভাপতি সৈয়দ হাদিউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের বেঁচে থাকার তাগিদেই বাঁচিয়ে রাখতে হবে উদ্ভিদকে।’ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম, সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির সচিব ফিরোজা হোসেন।