প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল করিম তালুকদার। বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব ফরিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিদায়ী সচিব তোফাজ্জল হোসেন খোন্দকার, সাবেক সচিব বিজয় কুমার সাহা প্রমুখ। সম্মেলনে গত তিন বছরে সমিতির আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। দ্বিতীয় পর্বে আগামী তিন বছর মেয়াদে কমিটি গঠনের জন্য ভোট গ্রহণ হয়। এতে সভাপতি পদে মাহবুবুল করিম তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।