প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মেলন হয়েছে। গতকাল শনিবার সকালে সরকারি বঙ্গবন্ধু কলেজের মিলনায়তনে এ সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা সৈয়দ মাহবুবুর রশিদ। সংগঠনের গোপালগঞ্জ শাখার আহ্বায়ক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে প্রথম পর্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা প্রমুখ। দ্বিতীয় পর্বে কাউন্সিলে সর্দার জাকির হোসেনকে সভাপতি ও চৌধুরী একরামুল হককে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।