প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কৃষক সমিতির দ্বিবার্ষিক জেলা সম্মেলন গতকাল রোববার নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সাংসদ শেখ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অনিল দাস, কার্যনির্বাহী কমিটির সদস্য হবিবর রহমান। বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষক সমিতির জেলা কমিটির সভাপতি নওরোজ মোল্যা, মনিউর রহমান প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস। সম্মেলনে বক্তারা বলেন, খেটে খাওয়া মেহনতি মানুষের ন্যায্য হিস্যা সমভাবে বণ্টন করতে হবে।