সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৩ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার এ তথ্য জানান। চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন হবে। গত শনিবার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়কদের নিয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সভায় ৩০ জানুয়ারি চাঁদপুর পৌর বিএনপির ও আগামী ৬ ফেব্রুয়ারি চাঁদপুর সদর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তবে এসব সম্মেলনের স্থান এখনো নির্ধারণ করা হয়নি।