প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় মামলা নিষ্ঠার সঙ্গে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে চতুর্থ ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে এ সম্মেলন হয়। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মোহাম্মদ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য বিচারিক হাকিম মনির কামালসহ জেলা জজ আদালত ও বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সরকারি কৌঁসুলি (পিপি) নূর মো. জামাল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি তাজুল ইসলাম খান।