প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন গত শুক্রবার রাতে পৌর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনকে পুনরায় সভাপতি এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত ব্যক্তিরা এক মাসের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস শহীদ সভাপতিত্ব করেন। জেলা কমিটির সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।