প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সর্বসম্মতিক্রমে থানা সভাপতি পদে মনিরুজ্জামান মাহফুজ ও সাধারণ সম্পাদক পদে মকবুল হোসেনের নাম ঘোষণা করা হয়। ওই দিন সলঙ্গায় মৌলভী ওয়াহেদ আলী মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জাসদের সভাপতি আবদুল হাই তালুকদার। বিদায়ী কমিটির সভাপতি মনিরুজ্জামান মাহফুজের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।