সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১২ বছর পর রাজশাহী মহানগর যুবলীগের সম্মেলন হতে যাচ্ছে। আগামী ৫ মার্চ এই সম্মেলন হবে। এবার প্রায় ৭০০ কাউন্সিলর ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রায় অর্ধডজন তরুণ নেতা নগর আওয়ামী লীগের নেতাদের সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন। এবারও প্রার্থী হচ্ছেন বর্তমান সভাপতি রমজান আলী ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। রমজান আলী বলেন, এবার প্রতিটি ওয়ার্ড থেকে ১০ জন করে এবং মহানগর কমিটি নিয়ে মোট ৬৩২ জন কাউন্সিলর রয়েছেন। থানা কমিটি না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ নেতা বাদ পড়ছেন। সে জন্য তাঁরা আরও কিছু নেতাকে ‘কো-অপ্ট’ করে একটি তালিকা কেন্দ্রে পাঠিয়েছেন। এটা অনুমোদন পেলে ৭০০ কাউন্সিলরের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হবেন। সম্মেলন দেরিতে হওয়ার বিষয়ে তিনি বলেন, অনেক মহানগরে তো রাজশাহীর চেয়েও পুরোনো কমিটি রয়েছে।