সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সীমান্তে মানুষ হত্যা, বিনা উসকানিতে গুলি, বাংলাদেশি নাগরিক আটক, নির্যাতন, নারী-শিশু পাচার, মাদকসহ চোরাচালান বন্ধে গতকাল বুধবার বেলা ১১টা সোনাহাট স্থলবন্দর এলাকায় বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করে। বিজিবি জানায়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের নিকটবর্তী আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০০৮-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে ২২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. জুলফিকার আলী।