প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ডোমারে কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। শহরের নাট্য সমিতি মিলনায়তনে গতকাল শনিবার ওই সম্মেলন হয়। কৃষক লীগ উপজেলা শাখার আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাংসদ আফতাব উদ্দিন সরকার। জেলা কৃষক লীগের সভাপতি অক্ষয় কুমার রায় সম্মেলনের উদ্বোধন করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক মমতাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম, সম্পাদক তোফায়েল আহমেদ, রংপুর বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি ফারুক আলম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবদুল লতিফ তারিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার, জেলা কৃষক লীগের সম্পাদক ইয়াহিয়া আবিদ প্রমুখ। সম্মেলনে হাবিবুরকে সভাপতি ও ছাদেকুলকে সম্পাদক ঘোষণা করা হয়।